০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

সোনাতলায় মাছ ধরতে গিয়ে ঠাণ্ডায় জেলের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার সোনাতলায় বিলে মাছ ধরতে গিয়ে শাহ আলম (৪৭) নামের এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সোনাতলা পৌর এলাকার গোপাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শাহ আলম ওই গ্রামের মৃত ধলু শেখের ছেলে।

সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সংসারে অভাব-অনটনের কারণে শাহ আলম তীব্র শীতকে উপেক্ষা করে পাশের গোপাইবিলে জাল নিয়ে মাছ ধরতে যান। ওই বিলে মাছ ধরার এক পর্যায়ে প্রচণ্ড ঠাণ্ডায় তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুল হাসান তার মৃত্যু নিশ্চিত করে বলেন, প্রচন্ড ঠাণ্ডার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সোনাতলায় মাছ ধরতে গিয়ে ঠাণ্ডায় জেলের মৃত্যু

Update Time : ০৭:৪৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬