শেরপুর নিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে সোমবার (৫ জানুয়ারি) শেরপুর পৌর বিএনপির কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























