১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শেরপুরে সমাজসেবা দিবসে আলোচনা সভা ও ঋণ বিতরণ

শেরপুর নিউজ ডেস্ক:

জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সমাজকল্যাণ, প্রযুক্তিভিত্তিক সেবা এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের নানা দিক উঠে আসে। এবারের প্রতিপাদ্য ছিল “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”।

উপজেলা নির্বাহী অফিসার এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান। বক্তারা বলেন, সমাজসেবার কার্যক্রম যত সহজ, মানবিক ও স্বচ্ছ হবে, মানুষের আস্থাও তত বাড়বে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাঈম হোসেন। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সমাজসেবায় সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

সভা শেষে কালিয়াকৈর মাতৃকেন্দ্র প্রকল্পের আওতায় ৯ জন নারী উপকারভোগীর মাঝে মোট ১,৬৮,৫০০ টাকা ঋণ প্রদান করা হয়। এই ঋণ তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, ছোট উদ্যোগ পরিচালনা এবং পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়তা করবে বলে জানান উপজেলা সমাজসেবা কার্যালয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে সমাজসেবা দিবসে আলোচনা সভা ও ঋণ বিতরণ

Update Time : ০৭:৫০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬