১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বগুড়ায় হিমেল হাওয়ার দাপট ও সূর্যের দেখা নেই

শেরপুর নিউজ ডেস্ক:

হিমেল হাওয়ার দাপট ও গত কয়েকদিন সূর্যহীন থাকার জন্য প্রতিদিনই কমছে তাপমাত্রা। এরই মধ্যে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস এমনই দু:সংবাদ দিয়েছেন শীতার্তদের জন্য। সেই সাথে আগামী কয়েক দিনে শীত আরও তীব্র হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে সোমবারের চেয়ে বগুড়ার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বগুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার ব্যবধান কমে যাওয়া এবং বৃষ্টির মতো ঝরা কুয়াশার জন্য শীতের তীব্রতা আরও বেড়েছে। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে চারপাশ। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা আবারও রেকর্ড করা কিশোরগঞ্জের নিকলীতে ১১ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতা বাড়তে শুরু করায় জনজীবনে বেড়েছে ভোগান্তি। দিনভর ঠান্ডা হাওয়ার সঙ্গে ভোর ও রাতের ঘন কুয়াশায় বিপাকে পড়ছেন কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। দিনভর সূর্যের দেখা নেই আজ তিনদিন। ফলে গত কয়েকদিন ধরেই ঠান্ডা থেকে বাঁচতে অতিরিক্ত পোশাক ব্যবহার করতে দেখা যাচ্ছে।

সেইসাথে গরম কাপড়ের দোকান ও ভ্রাম্যমাণ মৌসুমী বিক্রেতাদের কাছে শীতার্ত মানুষ ভিড় করছেন। সকাল বেলা ফুটপাতের পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতেও দেখা যায়। বগুড়া আবহাওয়া অফিস সূত্র জানান, প্রধানত সূর্যের আলো না থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান অনেক কমে গেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। মূলত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান এত কম হওয়ার কারণেই শীত বেশি অনুভূত হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় হিমেল হাওয়ার দাপট ও সূর্যের দেখা নেই

Update Time : ০৬:৪০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫