১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গাজীপুরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ষেরপুর নিউজ ডেস্ক:

গাজীপুরের কালীগঞ্জে ‘মদ্যপ’ বন্ধুর ছুরিকাঘাতে সুমন কস্তা নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন কস্তা (৪৫) রাঙ্গামাটি এলাকার মৃত সুকণ্ঠ কস্তার ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।

অভিযুক্ত বন্ধু নন্দন ডি কস্তা (৪৬) একই এলাকার গিলবার্ট ডি কস্তার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সুমন কস্তা বন্ধু নন্দন ডি কস্তার বাড়িতে যান। সেখানে দুজন একসঙ্গে মদপান করেন। এ সময় তদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে নন্দন ডি কস্তা সুমন কস্তাকে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার পর অভিযুক্ত নন্দন নিহতের লাশ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায়। বিকেল আনুমানিক ৩টার দিকে স্থানীয় লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, নিহতের বুকে, গলায় ও মুখে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত নন্দন ডি কস্তার বিরুদ্ধে আগেও ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ ছিল।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

Update Time : ০৬:৫৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫