১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত শতাধিক

শেরপুর নিউজ ডেস্ক:

হবিগঞ্জে ধানের খড় শুকানো নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দুপুর ১টায় দুই গ্রামের মধ্যবর্তী হাওরে খড় শুকানো নিয়ে সদর উপজেলার দরিয়াপুর গ্রামের কিতাব আলী ও নিজামপুর গ্রামের শফিক মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খোলা হাওরে সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে দুই গ্রামের শতাধিক লোক আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিকেল ৫টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

আহতদের মধ্যে উস্তার মিয়া, আশিক মিয়া, শাহজাহান, দুলাল মিয়া, উজ্জ্বল, অ্যাডভোকেট লতিফুর রহমান, বিলাল মিয়া, মাসুক মিয়া, ইফাত, ফরহাদ মিয়া, মহিবুর রহমান মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত শতাধিক

Update Time : ০৭:৪২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫