০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

শেরপুর নিউজ ডেস্ক: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৬৩২ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন এক লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮ দশমিক ২১ শতাংশ)। আর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯ শতাংশ)। এছাড়া বহিষ্কৃত হন দুইজন।

ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন; অর্থাৎ গড় পাস ৬৬ দশমিক ৫৭ শতাংশ। তাদের মধ্যে ছাত্র ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং ছাত্রী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)।

ফল দেখা যাবে যেভাবে
ভর্তিচ্ছুরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bdও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে www.dghs.gov.bdপ্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। এরপর ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। ভর্তিচ্ছুরা এটি ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন। সেখানে মেধাতালিকা পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

Update Time : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫