০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুর পাক হানাদার মুক্ত হয় ১৪ ডিসেম্বর

“মুন্সী সাইফুল বারী ডাবলু”
বগুড়ার শেরপুরে ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধের প্রারম্ভিক কাজ শুরু হয়। পরে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগের সমন্বয়ে গড়ে ওঠে মুক্তি বাহিনী। কমান্ডার নিযুক্ত হন ন্যাপ নেতা সিদ্দিক হোসেন। স্থানীয় ডিজে হাই স্কুল মাঠে রাইফেল দিয়ে প্রশিক্ষণ শুরু হয়। দারোগা ওয়াজেদ মিয়ার সহযোগিতায় হাবিলদার আবদুল হালিম অস্ত্র চালানোর কৌশল শেখান। ২৪ এপ্রিল শেরপুরে পাকহানাদার বাহিনী প্রবেশ করে। মুক্তিযোদ্ধারা রাস্তায় গাছ ফেলে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সামান্য অস্ত্র দিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু হানাদারদের আধুনিক অস্ত্রের মুখে পিছু হটেন তারা। এরপর তারা ভারত ও দেশের অন্য স্থানে প্রশিক্ষণ নিয়ে শেরপুরে ফিরতে শুরু করেন।
জানা যায়, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সকাল ৯ টার দিকে সারিয়াকান্দি থেকে মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়ার নেতৃত্বে সড়ক পথে দু’ভাগে বিভক্ত হয়ে ও ধুনট থেকে মুক্তিযোদ্ধা আকরাম হোসেন খাঁনের নেতৃত্বে সশস্ত্র মুক্তিযোদ্ধাদের একটি দল শেরপুর শহরে প্রবেশ করেন। পরে শহরে অবস্থানরত পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের ওপর একযোগে আক্রমণ শুরু করেন। তুমুল যুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা শেরপুর শহরকে পাক হানাদার মুক্ত করেন। আক্রমণের সময় পাক হানাদার ও তাদের দোসররা পৌরশহরের পাশের ঘোলাগাড়ী কলোনি গ্রামে অবস্থান নেয়। খবর পেয়ে দেরি না করে মুক্তিযোদ্ধারা সেখানেও আক্রমণ চালান। সময়ের ব্যবধানে মুক্তিযোদ্ধারা ঘোলাগাড়ীসহ পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেন। এসময় ওই এলাকার বেশ কিছু স্বাধীনতাবিরোধী রাজাকাররা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। পরদিন ১৫ ডিসেম্বর পার্ক মাঠে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক আমান উল্লাহ খানের নেতৃত্বে (বর্তমানে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ) প্রাঙ্গণে স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করা হয়। এদিকে এই দিনটি ঘিরে এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে থাকে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুর পাক হানাদার মুক্ত হয় ১৪ ডিসেম্বর

Update Time : ০৫:৫৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫