০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ধুনটে গাছ থেকে কাঠুরিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির পাশে জিগা গাছের ডাল থেকে আজাহার আলী (৭০) নামে এক কাঠুরিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের বগা-জোলাগাতী গ্রাাম থেকে তার মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। নিহত আজাহার আলী বগা-জোলাগাতী গ্রামের ছবদের আলীর ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজাহার আলী একজন কাঠুরিয়া। তিনি কাঠ কাটার কাজের পাশাপাশি কৃষি শ্রমিকের কাজ করেন। গত বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী জোলাগাতী মাজারে ওরশ মাহফিলে যান আজাহার আলী। কিন্ত রাতে আর বাড়িতে ফিরে আসেননি। এ অবস্থায় শুক্রবার সকাল ৬টায় স্থানীয়রা আজাহার আলীর মৃতদেহ বাড়ির পাশে গাছের ডালে ঝুলতে দেখে স্বজনদের খবর দেন।

নিহতের ছেলে জুয়েল রানা দাবি করেন, তার বাবা দীর্ঘদিন ধরে মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তার কথাবার্তা ও চাল-চলনে অসংলগ্ন ভাব রয়েছে। তার বাবার কোন শত্রু ছিল না। পরিবারের ধারণা আজাহার আলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। আজাহার আলীর মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবদনে তার মৃত্যুর কারণ জানা যাবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধুনটে গাছ থেকে কাঠুরিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Update Time : ০৬:৩৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫