০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নাটোরে রানী ভবানীর ঐতিহ্যমণ্ডিত প্রাচীন রাজবাড়ী

শেরপুর নিউজ ডেস্ক:

নাটোরের প্রাচীন জনপদে সময়ের স্থির দাঁড়িয়ে থাকা সাক্ষী রানী ভবানীর ঐতিহ্যমণ্ডিত রাজবাড়ী। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজও এ প্রাসাদ যেন সোনালি অতীতকে জাগিয়ে তোলে। সতেরো শতকের সেই দৃষ্টিনন্দন স্থাপনা ১৯৮৬ সালে সরকার ‘রানী ভবানী কেন্দ্রীয় পার্ক’ হিসেবে ঘোষণা দিলে জীবন্ত হয় ভ্রমণপিপাসুদের পদচারণায়।
বিস্তীর্ণ কমপ্লেক্সজুড়ে ছড়িয়ে থাকা ছয়টি বিশাল দিঘি আর শ্যামসুন্দর, তারকেশ্বর শিব ও আনন্দময়ী কালীবাড়ির মন্দির–সবকিছুতেই যেন ইতিহাসের মৃদু স্পর্শ। এক সময়ের রাজকীয় পূজা-অর্চনার ধ্বনি আজও বাতাসে লুকিয়ে থাকে মনে হয়।
নাটোর রাজবাড়ী কিংবা রানী ভবানী রাজবাড়ী যে নামেই ডাকা হোক, মহিমা একই। বড় তরফ ও ছোট তরফে বিভক্ত ১২০ একর আয়তনের এ কমপ্লেক্সে রয়েছে আটটি স্থাপনা। যেগুলোর প্রতিটি ইট সাক্ষ্য দেয় রানী ভবানীর কীর্তির। ইতিহাসবিদরা জানান, ১৭০৬ থেকে ১৭১০ সালের কোনো এক সময়ে রাজা রাম জীবন পুঠিয়ার রাজা দর্পনারায়ণের কাছ থেকে দান পাওয়া ১৮০ বিঘা জমির ওপর রাজবাড়ী নির্মাণ করেন। বড় তরফের মূল অংশটিই ছিল রানী ভবানীর প্রাসাদ; যেখানে রাজকীয় জীবনের আভিজাত্য আজও নিঃশব্দে ভেসে বেড়ায়।
প্রতিদিন দেশ-বিদেশের দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। শোনা যায় নানা জেলার মানুষের মুগ্ধতার কথা।
রাজশাহী থেকে আসা কলেজছাত্রী সাদিয়া রহমান বলেন, ‘দিঘিগুলোর জলের রং আর পুরোনো লালমাটির প্রাসাদের দেয়ালগুলো সত্যিই মন ছুঁয়ে যায়। মনে হয় ছবির ভেতর দাঁড়িয়ে আছি।’
পাবনা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা ইমরান হোসেন বলেন, ‘আমরা তো ইতিহাসের বইয়ে রানী ভবানীর নাম পড়েছি। তাঁর ব্যবহৃত প্রাসাদ নিজ চোখে দেখা অন্যরকম অনুভূতি।’
বগুড়া থেকে আসা রুবেল সিকদার বলেন, ‘বাংলাদেশে এ রকম যত্নে সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা খুব কম। এখানে এলে মনে হয় সময় যেন থেমে গেছে।’
কুষ্টিয়া থেকে আসা শিক্ষক লাবণ্য সরকার মুগ্ধতা লুকাতে না পেরে বলেন, ‘দেখলে বোঝা যায়, এক সময় এখানে কত সমৃদ্ধ সাংস্কৃতিক জীবন ছিল। শিশুদের ইতিহাস শেখাতে এমন জায়গা ঘুরে দেখানোর বিকল্প নেই।’ পর্যটকদের এমন আবেগমাখা অভিব্যক্তি যেন প্রমাণ করে– রানী ভবানীর রাজবাড়ী শুধু ইট-পাথরের স্থাপনা নয়, এটি সময়কে ছুঁয়ে দেখার এক আলোকিত দরজা। ইতিহাস, স্থাপত্য আর স্নিগ্ধ প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে গড়া এ রাজবাড়ী প্রতিদিনই ডাকে–অতীতের রাজ্যভ্রমণে মুগ্ধ হতে আসা মানুষের হৃদয়।
ঢাকা থেকে সড়কপথ ও রেলপথ উভয় মাধ্যমেই সহজে নাটোর যাওয়া যায়। নাটোর শহরে পৌঁছালে রিকশা বা টেম্পো ভাড়া করে খুব সহজেই রানী ভবানী রাজবাড়ীতে পৌঁছাতে পারবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাটোরে রানী ভবানীর ঐতিহ্যমণ্ডিত প্রাচীন রাজবাড়ী

Update Time : ০৭:২১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫