শেরপুর নিউজ ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শাহজাহান রোডের ৩২/২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আশপাশের সিসি ক্যামেরা দেখে বিষয়টি পুলিশ তদন্ত করছে।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























