০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

রোববার সারাদেশে মোবাইল ফোন মার্কেট বন্ধের ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকাসহ সারাদেশে মোবাইল ফোনের সকল মার্কেট বন্ধের ডাক দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। রোববার (৩০ নভেম্বর) তারা এই কর্মসূচি পালন করবে।

শনিবার (২৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে মোবাইল ফোনের মার্কেট বন্ধ রাখার ঘোষণা দেয় এসবিসিবি।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কারের দাবিতে তাদের এই কর্মসূচি বলে জানানো হয়েছে।

এমবিসিবির দাবি, একচেটিয়া সিন্ডিকেটনীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টি করতে হবে। রোববার এই দাবিতে রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন করবে সংগঠনটি।

এ বিষয়ে মোবাইল বিজনেস বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান সোহেল বলেন, ‘আমারা বছরের পর বছর এই ব্যবসা করে আসছি। কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি। সারাদেশে ২৫ হাজারের বেশি ব্যবসায়ী এই মোবাইল বিক্রি করছে। তাদের সঙ্গে কর্মচারী এবং তাদের পরিবার মিলিয়ে কয়েক লাখ মানুষ এই ব্যবসার ওপর নির্ভরশীল। এখন হুট করেই এই ব্যবসা বন্ধ করে দিলে আমরা কোথায় যাবো, কী করব?’

তিনি বলেন, ‘এই ব্যবসার সঙ্গে নানা খাতের অনেক মানুষ জড়িত। আমরা ব্যবসায়ীরা আছি, আমাদের কর্মচারীরা আছেন। এছাড়া আমরা ডিজিটালি যখন প্রচার প্রচারণা চালাই, তখন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটারদের মাধ্যমে প্রচারণা চালাই। এক্ষেত্রে ব্যবসা বন্ধ হলে সবার ওপর প্রভাব পড়বে।’

আগামী ১৬ ডিসেম্বর থেকে হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা তথা এনইআইআর চালুর ঘোষণা দিয়েছে বিটিআরসি। তবে এর কিছু শর্ত নিয়ে আপত্তি রয়েছে সাধারণ মোবাইল বিক্রেতাদের। এজন্য দীর্ঘদিন ধরে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা। অবশেষে এলো কর্মসূচি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোববার সারাদেশে মোবাইল ফোন মার্কেট বন্ধের ঘোষণা

Update Time : ০৫:৩০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫