শেরপুর নিউজ ডেস্ক:
রাজশাহীর বাঘায় একটি কারখানায় কোনো রস ছাড়াই তৈরি হচ্ছে আখ ও খেজুরের গুড়। আটা, চিনি ও কাপড়ের রং দিয়েই তৈরি হচ্ছে ‘খাঁটি’ খেজুরের গুড়। বুধবার (২৬ নভেম্বর) উপজেলার আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ চিনি ও ভেজাল গুড় জব্দ করা হয়।
কারখানার মালিক লাকি ও সান্টুরকে ৫০ করে ১ লাখ টাকা জরিমানা করেন রাজশাহী ভোক্তা অধিদপ্তরের উপপরিচাল ইব্রাহিম হোসেন। গুড় তৈরির কারখানাগুলোতে আখ বা খেজুরের রসের কোনো বালাই নেই। তবুও তৈরি হচ্ছে গুড়। কারখানার ভেতর দেখা গেছে, কড়াইয়ে গুড় তৈরি হচ্ছে। তার পাশেই বিভিন্ন খাঁচের ওপর ফেলে দেওয়া হচ্ছে আকৃতি। তৈরি হওয়া গুড়গুলো পরবর্তীতে স্থানীয় বাজারসহ বিভিন্ন বাজারে পাঠানো হয়।
এই এলাকায় গুড় তৈরি করেন নানটু মিয়া। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। তার স্ত্রী মোসা. লাকি অকপটে স্বীকার করে জানান, গুড়গুলো তৈরিতে কোনো ধরনের রসের ব্যবহার নেই। শুধু চিনি দিয়ে আখ ও খেজুরের গুড় তৈরি করা হয়। এর মধ্যে মেশানো হয় কাপড়ে দেওয়ার রং, আটা, হাইড্রোজ, গ্যাস পাউডার, চুন ও চিনি। এরপরে এগুলো রাজশাহী, নাটোর, পাবনার বিভিন্ন মেকামে পাঠানো হয়। সেগুলোতে বিভিন্ন দামে কেনাবেচা হয়। একই এলাকার সান্টুকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়।
অভিযানের বিষয়ে র্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখানে যে গুড় রয়েছে, এতে আখ বা খেজুরের রসের কোনো উপস্থিতি নাই। সবগুলো চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি। কারখানাগুলোতে প্রায় একটনের মতো গুড় রয়েছে। এগুলো ধ্বংস করা হবে।’
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘রাসায়নিক দ্রব্যাদি কোনোভাবে স্বাস্থ্যকর নয়। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এরফলে শরীরে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হবে, হতে পাড়ে ক্যান্সার। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতি হবে।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















