০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে

শেরপুর নিউজ ডেস্ক:

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে তাঁর চিকিৎসা চলছে। সাবেক এই প্রধানমন্ত্রী এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের তুলনায় ভালো। ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসায় নিয়মিতভাবে নজরদারি করছে।

বিএনপি সূত্রের তথ্য অনুযায়ী, লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। ঢাকায় তাঁর পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

গত রোববার রাত ৮টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের সমস্যা, চক্ষুরোগসহ নানা জটিলতায় ভুগছেন। এসব কারণে তাঁকে প্রায়ই হাসপাতালে যেতে হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১সহ মোট তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে তাঁর।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে

Update Time : ০৭:২৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫