০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় পরকীয়ার সন্দেহে স্ত্রী মিনা বেগমকে (৩৮) ছুরিকাঘাতের পর মো. আফতাব নামে এক ব্যক্তি সদর থানায় আত্মসমর্পণ করেছেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাতে শহরের ঝোপগাড়ি ঈদগাহ মাঠ এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বুধবার বিকাল পর্যন্ত মামলা হয়নি।

এলাকাবাসী জানান, বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকার আফতাব আগে দেশের বাহিরে ছিলেন। কিছুদিন আগে বাড়িতে ফিরে বিভিন্ন পেশায় জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার রাত ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মো. আফতাব (৪৫) ও স্ত্রীর মিনার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আফতাব ক্ষিপ্ত হয়ে মিনার পাঁজরে ছুরিকাঘাত করেন। ছুরিটি পাঁজরে আটকে যায়। এ অবস্থায় প্রতিবেশীরা রক্তাক্ত মিনাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা অপারেশন করে ছুরিটি শরীর থেকে বের করেন। এরপরই আফতাব সদর থানায় গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে মো. আফতাব জানান, তার স্ত্রী মিনা বেগম পরকীয়া করেন। তাকে নিষেধ করলেও তিনি তা অগ্রাহ্য করেন। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার রাতে ঝগড়ার একপর্যায়ে তিনি স্ত্রীর পাঁজরে ছুরিকাঘাত করেছেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, অপারেশনের পর গৃহবধূ মিনা সুস্থ আছেন। এ ঘটনায় বুধবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত স্বামী আফতাবকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী

Update Time : ০৬:৪৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫