১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৬৫) আবদুর রহমান নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় বুধবার সন্ধ্যায় তাকে সেখানে ভর্তি করানো হয়।

নিহত আবদুর রহমান খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই এলাকার শাহ সুন্দর মাজারের খাদেম।

স্থানীয়, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে সড়কের পাশে প্রস্রাব করছিলেন সুমন নামে এক যুবক। এতে আবদুর রহমান বাধা দেন। এ নিয়ে তর্কাতর্কির পর আব্দুর রহমানের ছেলে সুমনকে মারধর করে। মারামারি এক পর্যায়ে সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন। পরে আহত অবস্থায় দুজনকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সর্বশেষ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহমানের মৃত্যু হয়। সেই বিষয়টি জানার পর হাসপাতাল থেকে পালিয়ে যান অভিযুক্ত সুমন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই ঘটনার পর আব্দুর রহমান ও সুমন দুজনই আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে আব্দুর রহমান বৃহস্পতিবার সকালে মারা গেলে সুমন হাসপাতাল থেকে পালিয়ে যান। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

Update Time : ০৬:৪১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫