১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

এবারও বিজয় দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:

গত বছরের মতো এবারও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্যারেড (কুচকাওয়াজ) অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে কোনো শঙ্কা নেই। বিজয় দিবসে কোনো অস্থিরতার সম্ভাবনা নেই। বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে, এবারও সেভাবে হবে; বরং আরও বেশি হবে। তবে গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না।’

এ সময় স্বরাষ্ট্র বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই। শেখ হাসিনার রায়কে ঘিরে কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি।’

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ সকালে ‘মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের’ বিষয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এবারও বিজয় দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Update Time : ০৬:৪৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫