০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রূপপুরে হবে বাষ্প নির্গমন পরীক্ষা, বিকট শব্দে আতঙ্কের কিছু নেই

শেরপুর নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বাষ্প নির্গমন পরীক্ষা চালানো হবে। এসময় উচ্চচাপের বাষ্প নির্গত হওয়ায় জেট ইঞ্জিনের মতো বিকট শব্দ সৃষ্টি হতে পারে। এ ধরনের শব্দে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে চার-পাঁচদিন ধরে এ বাষ্প নির্গমন পরীক্ষা পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ান সাধারণ ঠিকাদার জেএসসি-এএসই প্রকল্প এলাকায় মেইন স্টিম পাইপলাইন ও স্টিম জেনারেটরের নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে পরিকল্পিত পরীক্ষাটি সম্পন্ন করবে। পরীক্ষার সময় নির্দিষ্ট ভালভের মাধ্যমে উচ্চচাপের বাষ্প বায়ুমণ্ডলে নিঃসৃত হবে। ফলে কিছু সময়ের জন্য তীব্র শব্দ শোনা যেতে পারে।

কর্তৃপক্ষ জানায়, এই শব্দ সম্পূর্ণ পূর্বনির্ধারিত, স্বাভাবিক ও নিরাপদ। এতে জনসাধারণের কোনো ধরনের ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা নেই। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্থায়িত্ব, মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী এ ধরনের পরীক্ষা নিয়মিতভাবে সম্পন্ন করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রূপপুরে হবে বাষ্প নির্গমন পরীক্ষা, বিকট শব্দে আতঙ্কের কিছু নেই

Update Time : ০৪:৩৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫