০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের কঠোর কর্মসূচির ডাক

শেরপুর নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালসহ (সিসিটি) বন্দরের কোনো অংশ বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে মশাল মিছিল-সড়ক অবরোধ করে বন্দর রক্ষা পরিষদ।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বড় পোল এলাকায় পোর্ট কানেকটিং সড়কে এ মিছিল বের করা হয়।

মিছিল পরবর্তী সমাবেশ থেকে ৪০ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ২০ নভেম্বর সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে শ্রমিক নেতারা জানিয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমী বলেন, বন্দর উন্নয়নের নাম করে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। দুইদিন আগের প্রতিবেদনে দেখা গেছে, বন্দর আগের চেয়ে ২১ ভাগ বেশি আয় করেছে। যদি দক্ষতা বাড়াতে হয় তাহলে বিদেশি ট্রেইনার আনা যায়। দক্ষতার নামে এদেশের বন্দর ইজারা দেওয়ার অধিকার নেই। বন্দর বিদেশিদের হাতে দিলে চট্টগ্রামসহ সারা দেশে আগুন জ্বলবে। এনসিটি ও সিসিটি বিদেশিদের হাতে আমরা দিতে দেব না, যতক্ষণ আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে। এ সরকার বিদেশিদের স্বার্থে চুক্তি করতে যাচ্ছে।

বক্তারা বলেন, সিসিটি ও এনসিটি স্বয়ংসম্পূর্ণ। এখানে বিদেশিদের বিনিয়োগের কিছু নেই। এ দুইটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিলে দেশের ডলার বিদেশে চলে যাবে। বে টার্মিনালে বিদেশি বিনিয়োগে আমাদের আপত্তি নেই। সিসিটি ও এনসিটির মতো লাভজনক টার্মিনালগুলো বিদেশিদের দেওয়া যাবে না।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের কঠোর কর্মসূচির ডাক

Update Time : ০৭:১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫