১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

পটিয়ায় মাজারের দানবাক্স ভেঙ্গে টাকা লুটের অভিযোগ

শেরপুর নিউজ ডেস্ক:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়ার ঐতিহ্যবাহী আকবর শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে সন্ত্রাসীরা প্রকাশ্যে টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মাজারের মোতোয়াল্লী নজরুল ইসলাম সাদা। অভিযোগ সূত্রে জানা গেছে হযরত আকবর শাহ (র.) মাজারের দানবাক্স ভেঙে একটি সন্ত্রাসী গ্রুপ প্রকাশ্যে ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যান । লুটপাটের ঘটনায় আদালত মামলা করা হলে পটিয়া থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত করছেন থানার এস আই মাহবুব। দানবাক্সেও টাকা লুটের অভিযোগে মামলায় অভিযুক্তরা হলেন মিনহাজ উদ্দিন মোহাম্মদ জুনাইদ, মো. ইমন, মো. মিজান, মোরশেদ আলম, গোলাম কিবরিয়া রিয়াদ, মো. মুন্সি প্রকাশ কালা মুন্সি, মো. হাসান, আবু নোমান ও আবদুল আজিজ ড্রাইভার।

বাদির অভিযোগ, ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে তারা হুমকি দিয়ে দানবাক্সের টাকা নিয়ে যেতে শুরু করেন। ১৯ অক্টোবর বাদিকে আবার হুমকি দিলে তিনি একটি সাধারণ ডায়েরি করেন। থানা থেকে শুনানির জন্য ডাকা হলেও আসামিরা সেখানে না গিয়ে মাজারে গিয়ে দানবাক্স ভেঙে টাকা নিয়ে যান বলে অভিযোগে দাবি করেন। একই সঙ্গে মাজার কমপ্লেক্সে পরিচালিত এতিমখানা ও হেফজখানাও বন্ধ হয়ে গেছে। মোতোয়াল্লী পক্ষের দাবি, মাজারের টাকা নিয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের খাওয়াদাওয়া বন্ধ হয়ে যায়। অসহায় অবস্থায় তারা জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। নজরুল ইসলাম সাদা জানান, হযরত খাজা আকবর শাহ (রহ.) এর মাজার তাদের জায়গায় অবস্থিত। তার পিতা আলী হোসেন দীর্ঘদিন খাদেম ও মোতোয়াল্লী ছিলেন। পিতার মৃত্যুর পর তিনি সেই দায়িত্ব পালন করছেন এবং ওয়াকফ এস্টেটও তাঁকে স্বীকৃতি দিয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পটিয়ায় মাজারের দানবাক্স ভেঙ্গে টাকা লুটের অভিযোগ

Update Time : ০৬:২৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫