০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শেরপুরে নবান্ন উৎসবে মাছের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

শেরপুর নিউজ ডেস্ক:

নবান্ন উৎসবকে কেন্দ্র করে শেরপুরের হাট-বাজারগুলোতে উঠেছে নানা জাতের বড় বড় মাছ। সেই সাথে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে অন্যান্য দিনের তুলনায় প্রতিটি মাছের দাম ছিল চড়া। এছাড়াও কাঁচা বাজারে তেমন দাম না বাড়লেও নতুন আলুর দাম ছিল প্রতি কেজি ৩শ টাকা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে মাছের আড়ত, হাটখোলা, শেরুয়া বটতলা, মির্জাপুর পৌরসভার বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। বাঙালি ঐতিহ্যের অংশ হিসেবে নবান্নের দিনে বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে উৎসবের দিনটি উদযাপনের জন্য মাছের বাজারে এক ধরণের উৎসব আমেজ লক্ষ্য করা গেছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ছোট মাছের চেয়ে বড় মাছের সরবরাহ বেশি। বাজারে আসা মাছগুলোর মধ্যে চিতল, সিলভার কার্প, বিগহেড, রুই, কাতলা, পাঙ্গাস, ব্লাককার্প, আইড়, বোয়ালসহ প্রায় সব ধরনের বড় মাছ । মাছগুলোর ওজন দেড় থেকে ১০/১৫ কেজি পর্যন্ত।

বড় আকৃতির রুই, কাতলা ৫শ থেকে ৭শ টাকা, চিতল ৬শ থেকে ১১শ টাকা, বোয়াল বড় ১৫শ থেকে ১৮শ টাকা দরে বিক্রি হলেও মাঝারি মাছ ৩শ-৫শ টাকার মধ্যে পাওয়া গেছে। বড় বিগহেড ও সিলভার কার্পের দাম ৩শ-৬শ টাকার মধ্যে এছাড়া ছোট পাঙ্গাস ১৫০ টাকা থেকে ১৮০ টাকা, বড় পাঙ্গাস ২৮০ থেকে ৩৫০ টাকায় খুচরা বেচা কেনা হয়েছে।

অনিমেষ কুমার বলেন, নবান্নতে বাড়িতে নতুন নতুন অতিথি আসেন, তাই বড় মাছের প্রয়োজন। দাম বেশি হলেও উৎসবের দিনে তা কিনতেই হয় এটাই আমাদের ঔতিহ্য। খুচরা মাছ বিক্রেতা মিরাজ, ফারুক, বিশ্বনাথ জানান, আজ বড় মাছ বেশি তোলা হয়েছে। নবান্নের কারণে বাড়তি চাহিদা থাকে, দাম গত দিনের চেয়ে অনেকটাই বেশি। উৎসবের দিনগুলোতে সাধারণত দাম এমনিতেই বেশি থাকে।

আড়ৎদার কামরুজ্জামান ও জিয়া বলেন, গত বছরের তুলনায় এবার দাম বাড়েনি। তবে দেশি মাছ বিশেষ করে বোয়াল, আইড় মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি ছিল। এবার শেরপুরের আড়তে ছোট বড় মিলে প্রায় ২ কোটি টাকারও বেশি মাছ বিক্রি হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

শেরপুরে নবান্ন উৎসবে মাছের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

Update Time : ০৬:১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫