০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়ায় বিপুল পরিমাণ মাদকসহ ডিবির হাতে আটক ১৩

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় মাদকের চালান ও আগ্রাসন ঠেকাতে অভিযানে তৎপর রয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গেল দুই সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। পৃথক অভিযানে হাতেনাতে আটক হয় ১৩ কারবারি। চিহ্নিত মাদকের আখড়া গুঁড়িয়ে দিচ্ছে যৌথ বাহিনী। অন্যদিকে সড়ক পথে আসা মাদকের চালান জব্দ করছে ডিবি।

রবিবার বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। কারবারি রুবেল ও হানিফের দেহ তল্লাশি করে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। একইদিন বগুড়া সদরের তিনমাথা এলাকা থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে ডিবি। বিশু মিয়া ও জহুরুল ইসলাম নামের দুইজন গ্রেপ্তার হয়। শুক্রবার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে ৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মাহমুদ পাড্ডু দীর্ঘদিন মাদকের কারবার করতেন।

এরআগে সদর উপজেলার বুজর-ক-বাড়িয়া বড়িয়া বটতলার চাররাস্তা মোড়ে অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি। গ্রেপ্তার হয় কারবারি সুমন মিয়া। কাহালু উপজেলার কাজীপাড়া এলাকা থেকে কারবারি আলমগীর হোসেন জনিকে আটক করেছে ডিবি। তার দেহ তল্লাশি করে ১শ পিস ইয়াবা পাওয়া গেছে। এছাড়া বগুড়ার চারমাথা বাস টার্মিনাল থেকে ৩শ পিস ইয়াবাসহ একজন, মাটিডালি বিমান মোড়ে দুই কেজি গাঁজাসহ একজন, শিবগঞ্জের কিচক ব্যাংকদহ পাতাইর মোড়ে ৪শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন, সদর উপজেলার বুজর-ক-বাড়িয়া বড়িয়া চাররাস্তা মোড়ে এক কেজি গাঁজাসহ একজন এবং বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকা থেকে ২শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় বিপুল পরিমাণ মাদকসহ ডিবির হাতে আটক ১৩

Update Time : ০৬:৩১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫