০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়ায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠির নবান্ন উৎসব অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোববার (১৬ নভেম্বর) বিকেল ৪ টায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর আয়োজনে নবান্ন উৎসব ‘নতুন ধানে ভাত রেঁধেছি’ সংগঠনের সভাপতি আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নবান্ন উৎসবে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে অনুষ্ঠানে আগত অতিথি ও শিল্পীদের চিড়া, মুড়ি, মুড়কি, মোয়া, খই, শীতের পিঠা দিয়ে আপ্যায়ন করানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক শিশু শিল্পীদের মুখে নতুন ধানের খাবার তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। তিনি বলেন নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙ্গালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটা, আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব। বাঙালির বারো মাসে তেরো পার্বন এ যেন হৃদযন্ত্রের বন্ধনকে আরও গাড় করার উৎসব।

নবান্ন কথন পর্বে অংশগ্রহণ করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, সহকারী পরিচালক জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার কৃষ্ণ কুমার শীল, ডা. নাজনিন সুমাইয়া, মোঃ খালেকুজ্জামান প্রমুখ। নবান্ন উৎসবে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর শিল্পীদের পরিবেশনায় বাংলার লোকজো গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে আগত দর্শক ও অতিথিদের অনুষ্ঠান শেষে নবান্নর খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠির নবান্ন উৎসব অনুষ্ঠিত

Update Time : ০৬:২৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫