Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

ধুনটে জোরপূর্বক জমি থেকে ধান কাটার অভিযোগ

ধনুট (বগুড়া) সংবাদদাতা:

বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের ঝিনাই গ্রামে জোরপূর্বক কৃষকের জমি থেকে ধান কাটার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক আব্দুল বারিক ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, আব্দুল বারিক (৪৫), পিতা-মৃত মজির উদ্দিন সরকার, সাং-ঝিনাই, ইউনিয়ন-চিকাশী, থানা-ধুনট, জেলা-বগুড়া’ নিম্ন তফসীলভুক্ত সম্পত্তি তার পৈত্তিক সম্পত্তি উক্ত সম্পত্তি তিনি দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিল।

জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ইং ১৪/১১/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় বিবাদী-মোজাম্মেল হক মিন্টু (৫৮), পিতা-মৃত আজিজ প্রামানিক, সাং-বড়িয়া, আমজাদ আলী (৫৭), পিতা-মৃত মোহাম্মদ আলী, মহসিন আলী প্রাং (৪৫), পিতা-জমসের আলী প্রাং, সানজিদ হাসান (২২), পিতা-মোঃ আমজাদ হোসেন, সর্ব সাং-হটিয়ারপাড়া, একরাম সরকার (৬০), পিতা-মৃত হোসেন সরকার, সাং-ঝিনাই, ইউনিয়ন-চিকাশী, থানা-ধুনট, জেলা-বগুড়া’গণ যোগসাজসে পূর্ব পরিকল্পিত ভাবে হাতে বাঁশের লাঠি, কাঠের বাটাম, ধারালো কাচি, হাসুয়া ইত্যাদি নিয়ে সজ্জিত হয়ে ধুনট থানাধীন ঝিনাই গ্রামস্থ তার নিজ দখলীয় ও তার রোপনকৃত পাকা ধান কর্তনের উদ্দেশ্যে জমিতে গিয়ে জোরপূর্বক ধান কর্তন করে।

যাতে প্রায় ৩০,০০০/-ত্রিশ হাজার টাকা ক্ষতি সাধন করে। ধুনট থানার এস আই আব্দুর রাজ্জাক বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us