০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান ভাসানী হকি স্টেডিয়ামে মুখোমুখি আজ

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের সিরিজ শুরু হবে কাল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। সিরিজের জয়ী দল সুযোগ পাবে হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার।

আজ বেলা দুইটায় প্রথম ম্যাচ, শুক্রবার বেলা তিনটায় দ্বিতীয় ও ১৬ নভেম্বর তৃতীয় ম্যাচ।

আওয়ামী লীগের কর্মসূচির কারণে আজকের ম্যাচ নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগে আছে হকি ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানান, পাকিস্তান দলকে মাঠে আনা হবে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে। দলটি স্টেডিয়াম সংলগ্ন এক হোটেলে অবস্থান করছে, ফলে যাতায়াতে তেমন সমস্যা হবে না মনে করছে ফেডারেশন।

রিয়াজুল হাসান বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলেছি আমরা, তারা নিরাপত্তা দেবে। পাকিস্তান দলকে আমরা পরিস্থিতির কথা বলেছি। এমনিতে এক ঘণ্টা আগে মাঠে আসার কথা তাদের, কাল দেড় ঘণ্টা আগে আসবে।’

সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান বলেন, ‘আমাদের আর তাদের মধ্যে বড় পার্থক্য আছে। সেই পার্থক্য কমানোই এখন লক্ষ্য। যতটা সম্ভব প্রস্তুতি নিয়েছি, মাঠে নেমে লড়ব।’

আইকম্যান পাকিস্তানের সাবেক কোচ। নিজের সাবেক দলকে নিয়ে মৃদু রসিকতাও করলেন, ‘আমি ওদের বলেছি, আমার শেখানো কৌশল দিয়েই যেন আমাকে হারাতে না আসে (হাসি)!’

অধিনায়ক রেজাউল করিম বাবু বলেন, ‘ক্রিকেট-ফুটবলের চাপে হকি অনেকটা পিছিয়ে গেছে। নিয়মিত ক্যাম্প, লিগ বা টুর্নামেন্ট থাকলে আমরা ফিটনেস ও মানসিকভাবে আরও উন্নতি করতে পারব।’

তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তান আমাদের চেয়ে ভালো দল, কিন্তু হারানোর কিছু নেই। চেষ্টা করলে পাওয়ার অনেক কিছু আছে।’

পাকিস্তানের খেলোয়াড়-কর্মকর্তারা প্রশংসা করেছেন আতিথেয়তার। কোচ ওসমান আহমেদ বলেন, ‘বাংলাদেশের আতিথেয়তা ও সুন্দর মাঠের জন্য ধন্যবাদ। এটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ সিরিজ। আশা করছি ভালো ম্যাচ হবে।’

পাকিস্তান অধিনায়ক আম্মাদ শাকিল ভাট বলেন, ‘আমি ঢাকায় অনেকবার খেলেছি। এখানকার মানুষ দারুণ। আশা করি দর্শকেরা খেলা উপভোগ করবেন এবং দুদলকেই সমর্থন করবেন।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-পাকিস্তান ভাসানী হকি স্টেডিয়ামে মুখোমুখি আজ

Update Time : ০৬:১৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫