০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

আজহারির বই নকলের অভিযোগ,ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ

শেরপুর নিউজ ডেস্ক:

দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর প্রচারিত বই ‘এক নজরে কোরআন’ বইটি নকল ও পাইরেটেট করে বাজারে সরবরাহ, বিক্রি ও অনলাইনে বিক্রির অভিযোগে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন স্বঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এ বিষয়ে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. নাজমুল ইসলাম তালুকদার এ তথ্য জানান।

আদেশে বলা হয়, সোমবার আদালতে দায়ের করা এক মামলার শুনানি ও আদেশের প্রেক্ষিতে এবং টেলিভিশনে ‘চুরি বিদ্যা’ শিরোনামে প্রচারিত অনুষ্ঠানে জননন্দিত আলেম ড. মিজানুর রহমান আজহারীর রচিত বহুল প্রচারিত বই ‘এক নজরে কোরআন’ বইটি নকল করে ও পাইরেটেট করে বাজারে সরবরাহ, বিক্রয় ও অনলাইনে বিক্রয়ের অভিযোগ তোলা হয়। টিভি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানে বায়তুল মোকাররম, পুরানা পল্টন, মিরপুরসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান করে বেশ কিছু নকল ও পাইরেটেট বইয়ের কপি সংগ্রহ করা হয়। সেই প্রতিবেদন অনুযায়ী ও মামলার বাদী মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্স কর্তৃক বইটির নকল কপি করে বাজারে সরবরাহের দাবি করা হয়। যদিও সেই প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তা স্বীকার করেনি।

আদেশে আরো বলা হয়, মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর বহুল প্রচারিত বইটির নকল করে বাজারজাত করা বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। কপিরাইট আইন ও দণ্ডবিধির পৃথক ধারার আমলযোগ্য ও বিচারযোগ্য অপরাধ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আজহারির বই নকলের অভিযোগ,ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ

Update Time : ০৬:৩৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫