শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর সূত্রাপুর থানাধীন ন্যাশনাল হাসপাতালের গেটের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (এসআই) ফারুক।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























