০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

তরুণদের নিয়ে কাজ করতে বিএনপিতে যোগদান করেছেন-শিবগঞ্জে মীর স্নিগ্ধ

শেরপুর নিউজ ডেস্ক:

জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধর যমজ ভাই সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, এই স্বৈরাচারী শেখ হাসিনা শুধু ২০২৪-এর অভ্যুত্থানেই নয়; সরকার গঠন করে বিভিন্নভাবে বিএনপির ওপর নির্যাতন করেছে। গুম, খুন ভয় দেখিয়ে আত্মগোপনে যেতে বাধ্য করেছে।

তিনি বলেন, যখন মুগ্ধ শহীদ হয় তার লাশ দাফনে আমাদের কোনো জায়গা দেয়নি। একজন শহীদের লাশ দাফনে কোনো করবস্থানে তারা আমাদের জায়গা দেয়নি। আমরা প্রত্যন্ত এক অঞ্চলে গিয়ে যেখানে পুলিশের নজর পড়বে না সেখানে আমার ভাইয়ের লাশ দাফন করতে হয়েছে। আমি বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করেছি হাসিনা কিভাবে আমার ভাইকে হত্যা করেছে। আমরা বলেছি খুনি হাসিনার সঙ্গে আমরা কোনো আপস করব না। খুনি স্বৈরাচারী হাসিনার মন্ত্রীসহ বহু উচ্চপদস্থ কর্মকর্তা আমাদের বাসায় ব্ল্যাংক চেক নিয়ে এসেছিল। আমরা বাসায় থাকতে না পেরে আত্মগোপনে যেতে বাধ্য হই এবং ৫ আগস্টের পর আমরা মুক্তি পেয়েছি।

রোববার বিকালে বগুড়ার শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে অনুষ্ঠিত ছাত্র-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন; সেই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে খুনি হাসিনার তৈরি সরকার ব্যবস্থাকে চিরতরে কবর দিব।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র-জনতার সমাবেশে আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, আব্দুল করিম, মীর শাকরুল আলম সীমান্ত, খালিদ হাসান আরমান প্রমুখ।

এর আগে দুপুরে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বগুড়ার মহাস্থানে হজরত শাহ্ সুলতান বলখী মাহীসাওয়ারের (রহ.) মাজার জিয়ারত করেন। তিনি মূলত বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া সফরের মধ্য দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু করলেন।

তিনি সাংবাদিকদের বলেন, তরুণদের নিয়ে কাজ করতে বিএনপিতে যোগদান করেছেন। সামনে তরুণদের নিয়ে তার দল বিএনপির জন্য বৃহৎ আকারে কাজ করবে বলে জানিয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

উইজডেনের ‘পিএসএল সেরা একাদশে’ নাহিদের নাম

তরুণদের নিয়ে কাজ করতে বিএনপিতে যোগদান করেছেন-শিবগঞ্জে মীর স্নিগ্ধ

Update Time : ০৬:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫