০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন মীর স্নিগ্ধ

শেরপুর ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে ঐতিহাসিক মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু করলেন জুলাই যোদ্ধা শহিদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধ। রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মাজার জিয়ারত করেন।

এ সময় মীর স্নিগ্ধ বলেন, দলের একজন কর্মী হিসেবে বিএনপির অন্যসব নেতা-কর্মীদের মতো শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া থেকে আমার রাজনৈতিক পথচলা শুরু করলাম। এবারই প্রথমবার আমি ছাত্র-জনতার সঙ্গে বিএনপির পক্ষে গণসংযোগ শুরু করেছি।

তিনি আরও বলেন, দলের নির্দেশনায়, তরুণদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের তরুণদের নিয়ে কাজ করতেই আমার এই অধ্যায়ের সূত্রপাত।

মাজার জিয়ারত শেষে মীর স্নিগ্ধ শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে আয়োজিত ছাত্র-জনতার সমাবেশে অংশগ্রহণ করেন। সেখানে তিনি স্থানীয় নেতা-কর্মী ও তরুণদের সঙ্গে মতবিনিময় করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন মীর স্নিগ্ধ

Update Time : ০৭:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫