০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন জাহানারা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক তারকা পেসার জাহানারা আলম আবারও আলোচনায়। কিছুদিন আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে সতীর্থদের মারধরের অভিযোগ এনে আলোড়ন তুলেছিলেন তিনি। এবার আরও গুরুতর অভিযোগ তুলেছেন বিসিবির সাবেক নারী দলের ম্যানেজার ও বর্তমান নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, নারী দলের দায়িত্বে থাকা অবস্থায় মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অনৈতিক আচরণ করেন। জাহানারার ভাষায়, উনি আমার কাছে আসলো, এসে আমার কাঁধে হাত দিয়ে বলছে, তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকব, চলে আসিস।

জাহানারা জানান, এই ঘটনার পর তিনি বারবার বিসিবির কাছে অভিযোগ করেছেন, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে (শফিউল আলম চৌধুরী নাদেল) জানিয়েছি। এক-দুদিন ঠিক থাকত, তারপর আবার আগের অবস্থায় ফিরে যেত, বলেন জাহানারা।

অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত মঞ্জুরুল ইসলাম মঞ্জু কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই জাহানারার সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ কেউ দাবি তুলেছেন বিসিবির উচিত এ বিষয়ে স্বচ্ছ তদন্ত ও পদক্ষেপ গ্রহণ করা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন জাহানারা

Update Time : ০৫:৩১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫