শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে তরুণ ও যুবসমাজের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার শাহ্ বন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়ায় আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থী আলহাজ¦ গোলাম মোহাম্মদ সিরাজ কে ধানের শীষে বিজয়ী করতে প্রতিটি মা-বোনদের ভোট দেয়ার পাশাপাশি এলাকার অন্যান্যকেও ভোটদানে উৎসাহিত করতে হবে।
৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম এর সভাপতিত্ব ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ বন্দেগী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সােহেল রানা, যুবদল নেতা নূরুল ইসলাম নিরব, আমিনুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিকো, ছাত্র বিষয়ক সম্পাদক সবুজ হোসেনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























