১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কাজিপুরে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে মানববন্ধন

কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত বিচ্ছিন্ন ছয় ইউনিয়ন নিয়ে যমুনা নামের আলাদা একটি উপজেলা গঠনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঘন্টাকালব্যাপী বামনজানি-কাজিপুর সড়কে মানববন্ধনের আয়োজন করে ‘যমুনা উপজেলা’ বাস্তবায়ন পরিষদ।

সমাবেশে বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের, শিক্ষক ও বিশিষ্ট কবি আলতাফ হোসেন, প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান সুমন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বাকি বিএসসি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কাজিপুর উপজেলা ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে ৬টি ইউনিয়ন যমুনা নদীর পূর্বপাড়ে এবং বাকি ৬টি পশ্চিমপাড়ে। তবে পূর্বপাড়ের ৬ ইউনিয়ন মূলত বিচ্ছিন্ন। চরবাসীর প্রয়োজনে উপজেলা শহরে যেতে প্রমত্তা যমুনাকে পাড়ি দিয়ে যেতে হয়। এতে করে পুরোদিন শেষ হয়ে যায়।

একারণে এই অঞ্চলের মানুষের প্রশাসনিক কার্যক্রম ও সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া চরাঞ্চলের পৌনে দুই লাখ মানুষের জন্যে নেই কোন সরকারি চিকিৎসা ব্যবস্থা।

তারা আরও বলেন, চরাঞ্চলের মানুষের প্রধান জীবিকা হলো কৃষি। তাদের উৎপাদিত ফসলাদি সংরক্ষণ ও পরিবহনে মেলে না কোন সরকারি সহায়তা। সরকার এসব ইউনিয়ন থেকে রাজস্ব সংগ্রহ করলেও চরবাসী শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও অন্যান্য সেবায় চরম বৈষম্যের শিকার। এ কারণেই চরাবাসীর একটি প্রশাসনিক ইউনিট দরকার বলে তারা জানান। “যমুনা উপজেলা”, নামের এই প্রশাসনিক ইউনিট চালু হলে এখানকার মানুষের উন্নয়ন ও সেবার সুযোগ বাড়াবে বলে তারা দাবি করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কাজিপুরে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে মানববন্ধন

Update Time : ০৬:১৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫