১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

শেরপুরের তিনটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা

শেরপুর নিউজ ডেস্ক: শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।

শেরপুর-১ (সদর) আসনে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) মাহমুদুল হক রুবেল।

তারা তিনজনই ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে প্রিয়াংকা ২০১৮ সালে দেশের সর্ব কনিষ্ঠ প্রার্থী ছিলেন। আর ফাহিম চৌধুরী প্রয়াত সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে এবং রুবেল সাবেক সংসদ সদস্য প্রয়াত ডা. সিরাজুল হকের ছেলে।

এদিকে, দলীয় মনোনয়ন পাওয়ায় এসব প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন নেতাকর্মীরা।

শেরপুর-১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন, আমাকে মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞ। আমি সবাইকে নিয়ে শেরপুরের উন্নয়নে কাজ করে যেতে চাই। বিভেদ নয় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে সবার সহযোগিতা চাই।

শেরপুর-২ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, আমার বাবা মা এবং জনগণের দোয়া কবুল হয়েছে, এজন্য আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের হাই কমান্ডের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আমরা আগামীতে যাতে এই নকলা-নালিতাবাড়ী আসনে উন্নয়নমূলক কাজ করতে পারি সেজন্য সবার দোয়া এবং সহযোগিতা চাই।

শেরপুর-৩ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, বিগত ১৭বছর দলের নেতাকর্মীদের পাশে ছিলাম, তাই দল আমাকে মূল্যায়ন করেছেন। এজন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে যারা যারা মনোনয়ন চেয়েছিলেন ইতোমধ্যে আমি তাদের সঙ্গে ফোনে কথা বলেছি এবং আমি তাদের সঙ্গে দেখা করবো। আমরা সবাই মিলে শেরপুর-৩ আসনে কাজ করবো।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরের তিনটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা

Update Time : ০৫:৫৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫