১১:৪২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের প্রার্থী হলেন আপন দুই ভাই

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির প্রার্থী আলহাজ আজিজুর রহমান ও জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৪ আসনে বিরল এক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। একই পরিবারের দুই ভাই এবার দুটি ভিন্ন রাজনৈতিক দলের প্রতীক নিয়ে ভোটযুদ্ধে উত্তাপ ছড়াচ্ছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে আলহাজ আজিজুর রহমান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন এবং ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। অন্যদিকে তাঁর ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন।

দুই ভাইয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষত বিএনপি-জামায়াতের ঐতিহ্যগত ভোটভিত্তি থাকা এ আসনে পারিবারিকভাবে দুই দিকে বিভক্ত হওয়ায় নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।

বিএনপির মনোনীত প্রার্থী আজিজুর রহমান বলেন, আমি ২০১৮ সালে নির্বাচন করেছি, তখন আমার ভাই (জামায়াত প্রার্থী মোস্তাক) আমার কর্মী ছিল, এখন জামায়াতের প্রার্থী। তবে আমার বংশের সব চাচাতো ভাইয়েরা আমার পক্ষে, আমার দলীয় ভাইয়েরাও আমার পক্ষে।

যেহেতু আমার চেয়ারম্যান নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে সুতরাং জামায়াতে ইসলামী আমার ভাইকে প্রার্থী বানিয়ে কোনো প্রকার ফায়দা নিতে পারবে না, আমি জিতব।
জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমার ভাই বিএনপির প্রার্থী, তাতে ভোটে কোনো প্রভাব পড়বে না। আমার কয়েকজন চাচাতো ভাই নির্বাচনে নীরব থাকবে, কোনো দিকেই যাবে না। কোনো দিকে গেলে আমার দিকেই আসবে।

আমি যেহেতু অনেক আগে থেকে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হয়েছি তাই মাঠ গুছিয়ে ফেলেছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
স্থানীয়রা বলছেন, একই পরিবারের দুই প্রার্থীর লড়াই ভোটারের আচরণে প্রভাব ফেলতে পারে এবং বিএনপি-জামায়াত ঘরানার ভোটে বিভাজনও তৈরি হতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের প্রার্থী হলেন আপন দুই ভাই

Update Time : ০৪:৩৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫