০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শেরপুরে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য মেশানো এবং পাউডার দুধ দিয়ে দই তৈরি করে তা গরুর দুধের দই হিসেবে বিক্রির অপরাধ নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে শেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। অভিযানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা বেগম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী ও জেলা পুলিশের একটি টিম। মেহেদী হাসান বলেন, মনিটরিংকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া খাদ্যপণ্যে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ ‘সাল্টু’ ব্যবহার এবং পাউডার দুধ দিয়ে দই উৎপাদন করে তা গরুর দুধের দই বলে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এসকল অভিযোগে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে মারা গেলেন অপর বন্ধু

শেরপুরে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৭:০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫