Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

শেরপুরে নিখোঁজের একদিন পর কিশোরের লাশ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলায় নিখোঁজের একদিন পর নাজমুল সরকার (১৫) নামে মানসিক ভারসাম্যহীন এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামে আবু বক্কার সিদ্দিকের বাড়ির পাশের আমাই ডাঙ্গা বিল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজমুল শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের মো. তোজাম্মেল সরকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুল ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিল। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত এবং কয়েক দিন পর নিজে থেকেই ফিরে আসত। নিরাপত্তার স্বার্থে মাঝে মাঝে তাকে শিকল দিয়ে রাখা হতো। নাজমুলের বাবা মো. তোজাম্মেল সরকার বলেন, “বুধবার দুপুরে ছেলের পায়ের শিকল খুলে দিলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, একটি বিলে লাশ ভাসছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি সেটি আমার ছেলের লাশ।” তিনি আরও জানান, “আমার ছেলে মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে ভুগছিল। ধারণা করা হচ্ছে, বিলের পানিতে পড়ে দুর্ঘটনাবশত তার মৃত্যু হয়েছে।শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যুর ঘটনা বলে মনে হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।”

 

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us