শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে খালেদা খাতুন (৪০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মিলনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) ভোরে পৌর শহরের উত্তর সাহাপাড়া কালিতলা এলাকায় এই ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে চা বিক্রেতা মিলন (৪৫) প্রায়ই স্ত্রীকে মারপিট করে ঘরে আটকে রাখতো। গত শনিবার রাতেও স্ত্রীকে মারপিট করে ঘরের মধ্যে আটকে রাখে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে খালেদা বমি করতে শুরু করে। সোমবার ভোরে প্রতিবেশিদের সহযোগিতায় খালেদাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর খালেদার মৃতদেহ বাড়িতে আনা হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
এ বিষয়ে অভিযুক্ত মিলন বলেন, গত শনিবার রাতে পারিবারিক কলহের জেরে তাকে দুটি চর মেরেছিলাম। এরপর সে সুস্থ ছিল কিন্ত রোববার হঠাৎ করে রাত দেড়টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভোরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
ঘটনার বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, মিলন তার স্ত্রী খালেদা খাতুনকে মারধর করে ঘরে আটকে রাখায় খালেদার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মিলনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



Users Today : 95
Users Yesterday : 160
Users Last 7 days : 1505
Users Last 30 days : 7298
Users This Month : 3055
Users This Year : 11929
Total Users : 533249
Views Today : 157
Views Yesterday : 247
Views Last 7 days : 2209
Views Last 30 days : 11694
Views This Month : 4565
Views This Year : 19413
Total views : 809528
Who's Online : 1