১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

জাতীয় সংসদে আমরা কুরআনের আলো জ্বালাতে চাই : অধ্যাপক মুজিবুর

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশের ৮০ ভাগ মানুষ কৃষক, তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করেন। অথচ কৃষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ৫৪ বছর ধরে এদেশে জালিমের শাসন থাকার কারণেই শুধু কৃষক নয়, সকল শ্রেণি পেশার মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদও শয়তানের চিন্তা। মহানবী (সা.) কখনও জাতীয়তাবাদ সমর্থন করেননি। আগামীর বাংলাদেশ হবে কুরআন ও সুন্নাহভিত্তিক মদিনা স্টাইলের রাষ্ট্র ব্যবস্থা। দেশের সর্বোচ্চ সম্মানিত স্থান জাতীয় সংসদে আমরা কুরআনের আলো জ্বালাতে চাই। এর মাধ্যমে দেশের মানুষকে একটি শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো উপহার দিতে চাই।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল বারী আপেলের সভাপতিত্বে এবং শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সংগঠনের সেক্রেটারি জেনারেল এস.এম শাজাহান, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ইউনুস আলী, শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আব্দুল লতিফ প্রামাণিক, গাবতলী উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, উপজেলা সহকারী সেক্রেটারি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল মোমিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদে আমরা কুরআনের আলো জ্বালাতে চাই : অধ্যাপক মুজিবুর

Update Time : ০৬:০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫