০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ধুনটে অগ্নিকাণ্ডে এক কৃষক পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই

ধুনট (বগুড়া) সংবাদদাতা : ধুনট উপজেলায় মশা তাড়ানোর কয়েল থেকে অগ্নিকাণ্ডে এক কৃষক পরিবারের বসতবাড়ি, আসবাবপত্র ও খাদ্যসামগ্রী পুড়ে গেছে। এ ঘটনায় ২টি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ভোর প্রায় ৪টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের কোদলাপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্র জানায়, নিমগাছি কোদলা পাড়া গ্রামের প্রান্তিক কৃষক চান মিয়ার বাড়ির গোয়ালঘরে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বসতঘর ও ঘরে থাকা মালামালসহ ২টি গরু পুড়ে মারা যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক চান মিয়া বলেন, আগুন আমাকে নি:স্ব করে দিয়েছে। ধার-দেনা করে চাষাবাদ করতাম। এনজিও থেকে ঋণ নেয়া আছে। বসতঘর, আসবাবপত্র, গরু পুড়ে ছাই হয়ে গেছে। এই ক্ষতি পুষিয়ে নিতে অনেক সময় লাগবে। এজন্য তিনি সরকারি সহায়তা কামনা করেছেন।

ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিতা নাছরিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে অগ্নিকাণ্ডে এক কৃষক পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই

Update Time : ০৫:৫৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫