শেরপুর নিউজ ডেস্ক:
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে সফররত বগুড়া জেলা জয় পেয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশীপে বগুড়া ও নওগাঁ জেলা ১-১ গোলে ড্র করে।
খেলার প্রথমার্ধে বগুড়ার সাইদ ১টি গোল করেন। দ্বিতীয়ার্ধে নওগাঁর জেলার পক্ষে তানভীর আহমেদ গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। ফলে মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয় ও খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বগুড়া জেলা ফুটবল দল ৪-৩ গোলে নওগাঁ জেলাকে হারিয়ে জয়লাভ করে পরবর্তি রাউন্ডে খেলার যোগত্য অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও বিজিতদলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজের সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন।
এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুসহ উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Users Today : 104
Users Yesterday : 160
Users Last 7 days : 1514
Users Last 30 days : 7307
Users This Month : 3064
Users This Year : 11938
Total Users : 533258
Views Today : 167
Views Yesterday : 247
Views Last 7 days : 2219
Views Last 30 days : 11704
Views This Month : 4575
Views This Year : 19423
Total views : 809538
Who's Online : 1