০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শেরপুরে ৮টি গরু চুরি, ধাওয়ার মুখে ৪টি উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর ও বিলচাপড়ি গ্রামে শনিবার দিবাগত রাতে দুইটি বাড়ি থেকে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোরেরা পিকআপ ভ্যানে তোলা চারটি গরু নিয়ে পালিয়ে গেলেও বাকি চারটি গরু উদ্ধার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর বিলচাপড়ি গ্রামের বয়তুল্লার শেখের ছেলে হবিন শেখের বাড়ি থেকে চারটি এবং প্রতিবেশী আয়েজ উদ্দিনের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। মোট আটটি গরু চুরি করে পিকআপ ভ্যানে তোলার সময় এলাকাবাসী টের পেয়ে চোরদের ধাওয়া করে।

এ সময় চোরেরা চারটি গরু রেখে পিকআপ ভ্যানে তোলা চারটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়। ধাওয়ার মুখে ফেলে যাওয়া চারটি গরুর মধ্যে দুইটি গরু রাতেই উদ্ধার করা হয়। এরপর গতকাল সকাল ৮টার দিকে বিলচাপড়ি বিলের মধ্য থেকে আরও দুইটি গরু উদ্ধার করা হয়। তবে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া বাকি চারটি গরুর কোনো খোঁজ মেলেনি।

এলাকাবাসী আয়েজ, লালন, লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি এই এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে। এতে কৃষকরা তাদের গবাদি পশু নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

খামারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ঘটনাস্থলে গ্রাম্য পুলিশ পাঠানো হয়েছে। চুরি ঠোকাতে রাতে গ্রাম্য পুলিশের টহল জোরদার করা হচ্ছে। এ বিষয় শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোর ধরতে এবং গরু উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তারকাদের মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ‘লাল সালাম’ জানালেন ন্যান্সি

শেরপুরে ৮টি গরু চুরি, ধাওয়ার মুখে ৪টি উদ্ধার

Update Time : ০৬:৫৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫