পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের নিহতের ঘটনায় ক্ষোভে ফুঁসছে আফগানিস্তান। রশিদ খান, মোহাম্মদ নবীদের পর এই ঘটনা নিয়ে নিন্দা জানিয়েছেন আফগান ক্রিকেটার করিম সাদিক।
নিহত তিন ক্রিকেটার হচ্ছেন কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। তারা শারানায় একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার পর বাড়ি ফিরছিলেন।
সেই সময় তাদের গাড়ি লক্ষ্য করে হামলা হওয়ায় করিম মনে করে ক্রিকেটকে ধ্বংস করতে চায় পাকিস্তান।
ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে করিম বলেছেন, ‘এই ক্রিকেটাররা প্রাদেশিক ক্রিকেটে খেলতে পারতেন। তারা আপনাদের (ভারতের) রঞ্জি দল দিল্লির পর্যায়ে ছিল। বিশ্বকে সংঘবদ্ধ করেন ক্রিকেটাররা।
আর পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করতে চায়। অনেক নিরীহ মানুষ মারা গেছে।’
পাকিস্তান কাপুরুষোচিত হামলা করেছে বলে জানিয়েছেন করিম। আফগানদের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমরা পাঠান জাতি।
আমরা কোনো হামলায় ভিত নই। তিনজন মেজর এবং পাঁচজন মাইনর ক্রিকেটার মারা গেছেন। আমাদের সন্তানরা গবিব ঘর থেকে আসে। অধিকাংশ মানুষ দিনে এক বেলা খায়। তাদের হত্যা করে পাকিস্তান কাপুরুষোচিত কাজ করেছে।
এর পরেও ক্রিকেট খেলা বন্ধ করতে পারবে না। আমরা ক্রিকেট চালিয়ে যাব। এখন ভারতের মতো আমরাও পাকিস্তানের সঙ্গে হাত মেলাব না।’
হামলার ঘটনায় ইতিমধ্যে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। সিরিজটি আগামী ১৭ নভেম্বর শুরু হবে লাহোরে। আফগানরা সরে দাঁড়ানোয় বিকল্প দল খুঁজছে পাকিস্তান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























