১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

জামায়াত নেতা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক:

হবিগঞ্জে জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে আমৃত্যু কারাদণ্ড এবং মারা যাওয়ায় তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ এ রায় দেন।

রায় প্রকাশের পর বাদীপক্ষ অসন্তোষ প্রকাশ করায় আদালত প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার খান জানান, এ মামলায় আমরা মোটামুটি সন্তুষ্ট। আমরা সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছিলাম।

প্রধান আসামি শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যরা হলেন- শহিদুল আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম, শেবুল মিয়া, রুবেল মিয়া, শামিম, আবদুল মুকিত, আলমগীর, শামছুল হুদা ছরফুল, মকছুদ ওরফে ছাও মিয়া, তারা মিয়া, রতিশ দাশ, ছায়েদ মিয়া ও নাহিদ মিয়া। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বুলবুল মিয়া ও জুয়েল মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়। এছাড়া মারা যাওয়ায় আকবর হোসেন, আবদুল কাইয়ুম ও শাহজাহানকে অব্যাহতি দেওয়া হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, রায় ঘোষণার পর বাদীপক্ষ উত্তেজিত হয়ে আসামিদের ওপর হামলা চালাতে উদ্যত হয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ সতর্ক রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৭ জুন রাতে শহরের পুরান মুন্সেফি এলাকায় জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বড়ভাই মুজিবুর রহমান চৌধুরী মামলা করেন। ২০১৫ সালে সিআইডির পুলিশ পরিদর্শক সাজিদুর রহমান ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

জামায়াত নেতা হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ০৬:৪৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫