০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

খুলনায় এক ব্যবসায়ীকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক:
খুলনায় ইমরান মুন্সি (৩৫) নামের এক ব্যবসায়ীকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নগরীর ২ নং কাস্টমঘাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে।

তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন যুবক তার পথরোধ করে। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, নিহত ইমরান মুন্সি ‘গ্রেনেড বাবু’ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তাকে প্রতিপক্ষ ‘পলাশ গ্রুপ’ এর সদস্যরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পুলিশ লাইনের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

খুলনায় এক ব্যবসায়ীকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা

Update Time : ০৬:৪২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫