০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

দুর্গাপূজার দ্বিতীয় দিনে আজ উদযাপিত হবে মহাসপ্তমী

শেরপুর নিউজ ডেস্ক:

চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আজ এই উৎসবের দ্বিতীয় দিনে উদযাপিত হবে মহাসপ্তমী। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সব মন্দিরেই আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলেবে পূজা।

শাস্ত্র অনুযায়ী, আজ সকালে নবপত্রিকা স্থাপন করা হবে। ‘নবপত্রিকা’ শব্দটির আক্ষরিক অর্থ ৯টি গাছের পাতা। কদলী বা রম্ভা (কলা), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল), দাড়িম্ব (দাড়িম), অশোক, মান ও ধান— এই ৯টি উদ্ভিদকে পাতাসহ একটি কলাগাছের সঙ্গে একত্র করা হয়।

পরে একজোড়া বেলসহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লালপাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা পরা বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার দেবীপ্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম ‘কলাবউ’।

নবপত্রিকার ৯টি উদ্ভিদ প্রকৃতপক্ষে দেবী দুর্গার ৯টি বিশেষ রূপের প্রতীকরূপে বিবেচনা করা হয়। এই ৯ দেবী একত্রে ‘নবপত্রিকাবাসিনী নবদুর্গা’ নামে ‘নবপত্রিকাবাসিন্যৈ নবদুর্গায়ৈ নমোঃ’ মন্ত্রে পূজিত হন।

নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। দুর্গাপ্রতিমার সামনে একটি দর্পণ বা আয়না রেখে সেই দর্পণে প্রতিফলিত প্রতিমার প্রতিবিম্বে বিভিন্ন উপচারে দেবীকে স্নান করানো হয়।

মহাসপ্তমী উদযাপনের বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, মহাসপ্তমীতে সকাল থেকেই প্রত্যেক মন্দিরে মন্দিরে পূজা শুরু হবে। পূজা শেষে দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদানের পর প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলবে পূজার কার্যক্রম।

রাজধানীজুড়ে দুর্গাপূজার আমেজ, ঢাক-কাঁসরের বাদ্যে ষষ্ঠী উদযাপন

রাজধানী জুড়ে বইছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আমেজ। গতকাল উৎসবমুখর পরিবেশে ঢাক-কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলুধ্বনিতে ষষ্ঠী উদযাপন করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

সরেজমিনে গতকাল ষষ্ঠীতে রাজধানী ঘুরে দেখা গেছে, প্রতিটি পূজামণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড়। ফুল, ধূপ ও আগরবাতির সৌরভ ছড়িয়ে পড়েছে চারদিকে। বাহারি আলোকসজ্জায় উজ্জ্বল দেবী দুর্গা ও তার চার সন্তান সরস্বতী, লক্ষ্মী, কার্তিক-গণেশ। সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে প্রতীমার সামনের পর্দা উঠতেই হই-হুল্লোড় আর উলুধ্বনি পূজা অর্চনার পাশাপাশি বিভিন্ন গান ও নৃত্যের ঝঙ্কারে উচ্ছ্বাসে সৃষ্টি হয় ভিন্ন আবহ।

ষষ্ঠী উদযাপনের বিষয়ে পুরান ঢাকার বাসিন্দা সুদেব বর্মণ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পরিবার-পরিজন নিয়ে পূজা অর্চনার মধ্যে দিয়ে জাঁকজমকভাবে ষষ্ঠী উদযাপন করেছি।’

আগামীকাল রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পূজা

আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাষ্টমী। রাজধানীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। অষ্টমী পূজার মূল আকর্ষণ কুমারী পূজা। এদিন ফুল, জল, বেলপাতা, ধূপ-দীপসহ ষোড়শ উপচারে কুমারীরূপে দেবী দুর্গারই আরাধনা করা হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই দিন সবাই কুমারী পূজা উদযাপন করতে আসবেন রামকৃষ্ণ মিশনে।

মহাষ্টমী সম্পর্কে রামকৃষ্ণ মিশনের একজন পূজারী জানান, কুমারী পূজা হলো দুর্গাপূজার একটি অপরিহার্য অংশ, যেখানে কুমারী মেয়েদের দেবী দুর্গার নয়টি রূপের প্রতিনিধি হিসেবে পূজা করা হয়।

হিন্দু দর্শন অনুযায়ী, এই কুমারীদের সৃষ্টির প্রাকৃতিক শক্তির প্রকাশ হিসেবে দেখা হয় এবং তাদের মধ্যে মাতৃত্বের শুদ্ধচেতনা ও অনন্ত প্রেম বেশি লক্ষ্য করা যায়। এই পূজার সময় শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টা, ঢাকের বাদ্য এবং উলুধ্বনির মধ্য দিয়ে কুমারী মাকে পুষ্পমাল্য পরানো হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে কোয়ালিটি ফিডস লিমিটেডের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

দুর্গাপূজার দ্বিতীয় দিনে আজ উদযাপিত হবে মহাসপ্তমী

Update Time : ০৭:২৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫