০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মুন্সীগঞ্জে হত্যা মামলায় নারীসহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক:

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওয়ালিদ বেপারী (৩৮) নামের এক যুবককে হত্যার পর মরদেহ গুমের ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মরদেহ গুমের অভিযোগে আরেকটি ধারায় প্রত্যেক আসামিকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় প্রদান করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামি আলেয়া বেগম ওরফে আলো বেগম আদালতে উপস্থিত ছিলেন। তিনি সদর উপজেলার চরবেশনাল গ্রামের মৃত ওয়ালিদ বেপারীর স্ত্রী। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বাকি ছয় আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন একই গ্রামের মৃত মোসলেম আখনের ছেলে আতু ওরফে হাতু (৪৫), টংগীবাড়ী উপজেলার পুরা গ্রামের জৈনদ্দিন ঢালীর ছেলে মোহাম্মদ হোসেন (২৯), চরবেশনাল গ্রামের সবদু খন্দকারের ছেলে আলামিন খন্দকার (৩৩), জুলহাস আকনের ছেলে শহর আলী (২২), তোতা আখনের ছেলে শহিদ আখন (৩৫) এবং খোরশেদ দেওয়ানের ছেলে চাঁন মিয়া দেওয়ান (২০)।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১ ডিসেম্বর সদর উপজেলার আকালমেঘ পলাশপুর গ্রামের আমজাদ বেপারীর ছেলে ওয়ালিদ বেপারী বিকেল ৫টার দিকে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর তিনি নিখোঁজ থাকেন। ছয়দিন পর ৬ ডিসেম্বর দুপুরে স্থানীয় লোকজন দক্ষিণ চরবেশনাল চকের মাঝখানে কচুরিপানা ভর্তি একটি ডোবায় পাশে একটি পচাগলা মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় এবং ময়নাতদন্ত সম্পন্ন করে। ঘটনার দিন রাতেই নিহতের মা হাফেজা খাতুন বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পরে মোহাম্মদ হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার জবানবন্দির ভিত্তিতে পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তার করে।

মামলায় রাষ্ট্রপক্ষের ৯ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত সাত আসামির বিরুদ্ধে এ রায় প্রদান করেন।
ঘটনার সত্যতা ও রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. নজরুল ইসলাম।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে হত্যা মামলায় নারীসহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ০৭:২৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫