০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

৩ দাবিতে আমরণ অনশনের ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

শেরপুর নিউজ ডেস্ক: ১১তম গ্রেডে বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে এবার আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী ১৭ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশনে বসবেন তারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষকদের কয়েকটি সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচিতে যাওয়ার কথা ছিল। তবে দুর্গাপূজার ছুটি, বৈরী আবহাওয়া, প্রধান উপদেষ্টার বিদেশ সফরসহ কয়েকটি কারণে কর্মসূচির সময়সূচি পেছানো হয়েছে।

প্রাথমিকের শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঐক্য পরিষদের নেতারা জরুরি সভায় বসেছিলেন। সেখানে আমরণ অনশন কর্মসূচি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্তমতে, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা, আবহাওয়ার প্রতিকূলতা, প্রধান উপদেষ্টার বিদেশে অবস্থান এবং আমরণ অনশন কর্মসূচির গুরুত্ব ও সর্বোচ্চ অংশগ্রহণের সুবিধার্থে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এ আমরণ অনশন কর্মসূচি করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৩ দাবিতে আমরণ অনশনের ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

Update Time : ০৬:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫