১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

শেরপুর নিউজ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জে পারিবাবরিক কলহের জেরে দুই শিশু সন্তানের জননী স্ত্রী তানজিলা বেগমকে (২৬) ছুরি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগে দায়ের মামলায় স্বামী মধু মিয়া নামে এক যুবককে (৩২) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে একমাত্র আসামির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আদেশ প্রদান করেন। দন্ডিত মধু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বজলুর রহমান ওরফে বজুর ছেলে। নিহত তানজিলা একই ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত মশিউর রহমানের মেয়ে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল ওদুদ বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হন গৃহবধূ তানজিলা। ধারাল ছুরি দিয়ে গলাকেটে তাকে হত্যা করা হয়। এ সময় ঘটনা টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে স্বামী মধু মিয়াকে আটক করে পুলিশে দেয়। পরদিন ২০২১ সালের ৭ জানুয়ারি এ ঘটনায় নিহতের ভাই মো. জিয়ারুল শিবগঞ্জ থানায় মধুকে একমাত্র আসামি করে মামলা করেন।

২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক আব্দুল মালেক একমাত্র মধুকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর আদালত আজ রোববার (৩ আগস্ট) মধুকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এড. ইউসুফ আলী ইমন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

Update Time : ০৬:৩১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫