শেরপুর নিউজ ডেস্ক:
রাজশাহীতে মাদক মামলায় বাবা ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (২৪ মে) দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সিদ্দিকী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সারেংপুর জামাতির মোড় এলাকার সাইফুল ইসলাম (৫৫) ও তার ছেলে আশিক হোসেন (২৬)। রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ২০২৩ সালের ১১ মার্চ দিবাগত রাতে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যান। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৭শ’ গ্রাম হেরোইন ও ১ লাখ ৩০ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়। এসময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সাইফুলের ছেলে আশিককে গ্রেফতার করা হয়। এ নিয়ে পরদিন ১২ মার্চ র্যাবের পক্ষ থেকে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।
ওই মামলায় সাইফুল ইসলামকে পলাতক আসামি করা হয়েছিল। পরে বাবা ও ছেলেকে অভিযুক্ত করেই আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল হয়। পরিদর্শক আনিসুর রহমান জানান, রায় ঘোষণার সময় বাবা ও ছেলে আদালতে হাজির ছিলেন। আদালত তাদের দোষী সাব্যস্ত করে রায় দিলে দু’জনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


Users Today : 70
Users Yesterday : 133
Users Last 7 days : 892
Users Last 30 days : 4945
Users This Month : 332
Users This Year : 13819
Total Users : 535139
Views Today : 125
Views Yesterday : 191
Views Last 7 days : 1432
Views Last 30 days : 7551
Views This Month : 516
Views This Year : 22399
Total views : 812514
Who's Online : 1