শেরপুরনিউজ ডেস্ক: স্যাটেলাইট-ভিত্তিক বিশ্বখ্যাত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে।
সোমবার (১৯ মে) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফোনের মাধ্যমে বিষয়টি জানানো হয় এবং মঙ্গলবার (২০ মে) সকালে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক বার্তায় তারা বিষয়টি নিশ্চিত করে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব স্টারলিংকের বাংলাদেশে কার্যক্রম শুরু করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বিকেলে স্টারলিংকের প্রতিনিধিরা ফোন কলে বিষয়টি তাকে অবহিত করেন এবং পরদিন সকালে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে সেবা চালু করছে— ‘স্টারলিংক রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’। মাসিক খরচ যথাক্রমে ৬ হাজার এবং ৪ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সেবাটি ব্যবহার করতে হলে এককালীন ৪২ হাজার টাকা মূল্যের সেটআপ যন্ত্রপাতি কিনতে হবে। এই সেবায় নির্ধারিত কোনো ডেটা বা গতি সীমা নেই, ব্যবহারকারী সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আজ থেকেই বাংলাদেশের গ্রাহকরা স্টারলিংকের সেবা অর্ডার করতে পারবেন। এতে করে প্রধান উপদেষ্টার ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুর প্রত্যাশা সফলভাবে বাস্তবায়িত হলো।’
তিনি আরও বলেন, যদিও খরচ তুলনামূলক বেশি, তবুও এটি বাংলাদেশের প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমানের এবং নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবার একটি টেকসই সমাধান হিসেবে কাজ করবে। বিশেষ করে যেসব অঞ্চলে এখনো ফাইবার সংযোগ বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছেনি, সেসব জায়গায় এনজিও, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা এই সেবা থেকে উপকৃত হবেন।
প্রধান উপদেষ্টা এই সফল উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলে মন্তব্য করেন ফয়েজ আহমদ তৈয়্যব।
উল্লেখ্য, বাংলাদেশে যাত্রা শুরুর মাধ্যমে স্টারলিংক দক্ষিণ এশিয়ার একটি নতুন বাজারে প্রবেশ করল। এতে দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছানোর সম্ভাবনার নতুন দ্বার খুলে গেল।



Users Today : 72
Users Yesterday : 133
Users Last 7 days : 894
Users Last 30 days : 4947
Users This Month : 334
Users This Year : 13821
Total Users : 535141
Views Today : 127
Views Yesterday : 191
Views Last 7 days : 1434
Views Last 30 days : 7553
Views This Month : 518
Views This Year : 22401
Total views : 812516
Who's Online : 0